Check the latest articles now Click Here!

বুদ্ধিজীবীদের সম্পর্কে

*************************************
       ★    একটি সমাজের সামগ্রিক উন্নয়ণের জন্য জরুরী শর্ত হল সেই সমাজের বুদ্ধিজীবী ( intellectual ) ব্যক্তিগণের সততা ও নিষ্ঠাপূর্ণভাবে দায়্ত্বশীল হওয়া৷

         ★    প্রায়শঃ দেখা যায় যে, শিক্ষিত সমাজের বৃহত্তর অংশ গবেষণামূলক এবং  সমাজ সংস্কারমূলক গভীর পড়াশুনায় অমনোযোগী৷ আর যাঁরা কিছুটা পড়াশুনা করেন তাঁদের মধ্যে অনেকেই সমাজ সংস্কার বলতে ঠিক কি তা বুঝে উঠতে পারেননা৷ আর অল্প যে কয়েকজন উচ্চশিক্ষিত ও পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিগণ সমাজ সংস্কারের গভীরতা বুঝতে পারেন তাঁরা সেই বিষয়টিকে আলোচনা করে  সমাজের বুদ্ধিজীবী মহলের নিকট উত্থাপন করতে চান না৷

       ★    এই বুদ্ধিজীবী ( intellectual ) ব্যক্তিগণের মধ্যে যাঁরা সমাজ সংস্কার  বিষয়টির গভীরে পৌঁছতে পারেন তাঁরা বিষয়টিকে অন্যান্য বুদ্ধিজীবীদের সামনে প্রকাশ না করার কারণ হল একটাই৷ তা হল এই যে —
ঐ সমস্ত বুদ্ধিজীবীগণ প্রকৃত পক্ষেই অসৎ  ( dishonest ) ৷ কারণ ঐ সকল পণ্ডিত ব্যক্তিগণ জানেন যে এই কাজে ঝুঁকি ( risk) আছে৷ ঐ সমস্ত পণ্ডিতগণ যদি বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা ও পর্যালোচনা করেন তাহলে অন্যান্য শিক্ষিত মানুষরা ঐ সমস্ত  intellectual ব্যক্তিদের নিকট সমাজের দায়-দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব জানাবে৷ আর পণ্ডিত ব্যক্তিগণ দায়িত্ব এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যেই বিষয়টি গোপন করার প্রচেষ্টা চালাতে থাকেন৷ এটাই হল অসৎ হওয়ার বাস্তব লক্ষণ৷ ঐ পণ্ডিত বা বুদ্ধিজীবীগণ দায়িত্ব গ্রহণ না করলে সাধারণ অশিক্ষিত বা শিক্ষিতদের দ্বারা এই সমাজ সংস্কারের কাজ করা সম্ভব নয়৷

       ★     একদিকে অল্প শিক্ষিত মানুষরা বিষয়টি বুঝে উঠতে পারেন না আর অন্যদিকে যাঁরা বুঝে উঠতে পারেন তাঁরা ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ ত্যাগ করে বৃহত্তর সমাজের কল্যাণের জন্য দায়-দায়িত্ব নিজ স্কন্ধে চাপিয়ে নিতে একেবারেই অনিচ্ছুক৷ উপরোক্ত কারণসমূহের জন্যই আজ মুসলমান সমাজ হোক বা শূদ্র-অস্পৃশ্য-আদিবাসী সমাজ হোক উন্নয়ণ থেকে বহুদূরে অবস্থান করছে৷ আর এর জন্য দায়ী আর কেউ নন শুধুমাত্র পাণ্ডিত্বপূর্ণ ও নিষ্ঠাহীন মূলনিবাসী সমাজের,  মুসলমান সমাজের দায়িত্বহীন ব্যক্তিত্বহীন নেতা-নেতৃবৃন্দ৷ এই জন্য এই চরিত্রের পণ্ডিতদেরকে ও অস্বীকার করতে হবে বা বয়কট করতে হবে তবেই আমাদের মত অসহায় মানুষদের সামগ্রিক উন্নতি হবে৷

If you like this post, please don't forget to share it with others.
अच्छा लगे तो शेयर करना ना भूलें!
লেখাটি ভালো লাগলে, শেয়ার করতে ভুলবেন না।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.